বি পি নিউজ ২৪

ঝুঁকিপূর্ণ ভবনের দরজা খোলা রেখেই পরিত্যক্ত দরজায় সিলগালা সিটি কর্পোরেশনের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি দোতলা ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে আংশিক সিলগালা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসন। 

‎

‎তবে পুরো ভবন সিলগালা না করে নিচতলার একটি পরিত্যক্ত দরজা সিলগালা ও অন্য একটি দরজা খোলা রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎

‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মৃত শামছুল হকের ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা সুলতান আহমেদের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলমের নির্দেশনায় আংশিক সিলগালা কার্যক্রম সম্পন্ন হয়। 

‎

‎এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎প্রশাসন সূত্রে জানা গেছে, বাবুপাড়া এলাকার উক্ত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিপূর্বে ৩ বার নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর বুধবার তা সিলগালা করতে অভিযানে যায় যৌথ দল।

‎

‎পুরো ভবন সিলগালা না করে আংশিক করার বিষয়ে নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম জানান, "সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভবন মালিকপক্ষকে ১ মাসের বিশেষ সময় প্রদান করা হয়েছে। আপাতত একটি কক্ষ সিলগালা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ভবনটি বসবাসের উপযুক্ত করতে না পারলে পুরো ভবনটি চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়া হবে। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত শিথিল করা হয়েছে।"

‎

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনের দরজা খোলা রেখেই পরিত্যক্ত দরজায় সিলগালা সিটি কর্পোরেশনের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি দোতলা ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে আংশিক সিলগালা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসন। 

‎

‎তবে পুরো ভবন সিলগালা না করে নিচতলার একটি পরিত্যক্ত দরজা সিলগালা ও অন্য একটি দরজা খোলা রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎

‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মৃত শামছুল হকের ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা সুলতান আহমেদের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলমের নির্দেশনায় আংশিক সিলগালা কার্যক্রম সম্পন্ন হয়। 

‎

‎এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎প্রশাসন সূত্রে জানা গেছে, বাবুপাড়া এলাকার উক্ত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিপূর্বে ৩ বার নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর বুধবার তা সিলগালা করতে অভিযানে যায় যৌথ দল।

‎

‎পুরো ভবন সিলগালা না করে আংশিক করার বিষয়ে নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম জানান, "সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভবন মালিকপক্ষকে ১ মাসের বিশেষ সময় প্রদান করা হয়েছে। আপাতত একটি কক্ষ সিলগালা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ভবনটি বসবাসের উপযুক্ত করতে না পারলে পুরো ভবনটি চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়া হবে। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত শিথিল করা হয়েছে।"

‎

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ