যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। এ উদ্যোগে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়ার মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল মানুষের কল্যাণে কাজ করে আসছে। যুবদলের আদর্শ সমুন্নত রাখতে বিগত স্বৈরাচারী আমলেও নারায়ণগঞ্জে যুবদল মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও মানুষের কল্যাণে যুবদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পের আয়োজক রুবেল হোসেন বলেন, যুবদল সবসময় জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির দিকনির্দেশনায় ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন