বি পি নিউজ ২৪

শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকিতে ডিসি-এসপি


প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকিতে ডিসি-এসপি

শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকিতে ডিসি-এসপি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁরা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকিতে ডিসি-এসপি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image


শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকিতে ডিসি-এসপি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁরা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ