বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

পুলিশকে নিজেদের দ্বন্দ্ব ভুলে অপরাধ দমনে মন দিতে হবে : ডিসি

পুলিশকে নিজেদের দ্বন্দ্ব ভুলে অপরাধ দমনে মন দিতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, পুলিশের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সময় নষ্ট না করে তাদের অপরাধ দমনে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং, যোগাযোগব্যবস্থা সচল রাখা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলোতে প্রশাসন কাজ করবে।মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী যতটুকু সম্ভব ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে। তবে কিছু মাদকদ্রব্যের ক্ষেত্রে মোবাইল কোর্টে সাজা দেওয়ার পরও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে রায়হান কবির জানান, জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সড়ক নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে বাজেট পাওয়া গেলে দ্রুত ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে।অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, গত এক মাসে জেলা থেকে পাঁচটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।নারী ও শিশু নির্যাতনের ঘটনা কিছুটা বেড়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। নারী ও শিশু আদালতসহ নারীদের সহায়তায় গঠিত বিভিন্ন কমিটিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। জনভোগান্তি না বাড়িয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের সব সেবার কেন্দ্রবিন্দু হলো জনগণ। একটি পরিবারের কাছে রাজনৈতিক দলগুলো ভোট চায়, পুলিশ আইনশৃঙ্খলা সেবা দেয়, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলো সেবা দেয় এবং প্রশাসন ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করে। সব প্রতিষ্ঠানের কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে সেবা দেওয়া।এ কারণে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে রায়হান কবির বলেন, এ জেলার মানুষ তুলনামূলকভাবে অনেক বেশি সহনশীল। রাজনৈতিক দলের নেতারাও অনেক ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দেন। অন্য অনেক এলাকার তুলনায় নারায়ণগঞ্জে এ বিষয়ে আন্তরিকতা রয়েছে। এই ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।পুলিশের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক বলেন, পুলিশ যদি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত থাকে, তাহলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে যায়। তাই নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে পুলিশ অপরাধ দমনে পূর্ণ মনোযোগ দিতে পারে।তিনি আরও বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। ধীরে ধীরে পুলিশ পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ স্বাভাবিক ও পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারলে জেলার অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।জেলা প্রশাসক বলেন, পুলিশ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৈতিক সমর্থনের পাশাপাশি আইনগত ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিতে হবে। এতে পুলিশ আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


যানজট নিরসন ও অবৈধ গ্যাস-বিদ্যুৎ বন্ধের দাবি এমপি কালামের

যানজট নিরসন ও অবৈধ গ্যাস-বিদ্যুৎ বন্ধের দাবি এমপি কালামের

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, অবৈধভাবে গ্যাস সংযোগ ও সরবরাহের কারণে বৈধ গ্রাহকদের কাছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। একইভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং ইজিবাইকের ব্যাটারি চার্জের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে এমপি আবুল কালাম বলেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর ফলে যেসব স্থানে বৈধভাবে গ্যাস সরবরাহ পাওয়ার কথা, সেখানে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।বিদ্যুৎ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিপুলসংখ্যক ইজিবাইকের ব্যাটারি নিয়মিত বিদ্যুৎ দিয়ে চার্জ করা হচ্ছে। এর ফলে বিদ্যুতের ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। তার মতে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হলেও সরকার এর বিপরীতে কোনো রাজস্ব পাচ্ছে না। এভাবে বিদ্যুতের অপচয় চলতে থাকলে সংকট আরও বাড়বে।নারায়ণগঞ্জ নগরীর যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান সংসদ সদস্য। তিনি বলেন, যানজটের কারণে জরুরি সেবার গাড়িও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এমনকি অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলেও বাধা তৈরি হচ্ছে। তাই উন্নত দেশগুলোর আদলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দিকে যেতে হবে।সভায় প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আবুল কালাম। তিনি বলেন, শুধু সভা, আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও সুন্দরভাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল রাজনৈতিকভাবে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সক্ষম ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, কারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার চেষ্টা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।এ জন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য। তার মতে, শুধু রাজনৈতিকভাবে নয়, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রাজনীতি স্থিতিশীল থাকলে সরকার পরিচালনা সহজ হয় এবং সরকার ভালোভাবে চললে এর সুফল জনগণ পায়।জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পুলিশকে হামলা করলে ২৪ ঘণ্টায় ব্যবস্থা চান রাজীব

পুলিশকে হামলা করলে ২৪ ঘণ্টায় ব্যবস্থা চান রাজীব

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটলে দ্রুত আইনের প্রয়োগ দৃশ্যমান করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।রাজীব বলেন, মানুষকে পুলিশের ভয়ভীতির সংস্কৃতি থেকে বের করে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে এ সময়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। কেউ পুলিশকে আঘাত করার মতো ঘটনা ঘটানোর সাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দৃশ্যমান হওয়া প্রয়োজন।তিনি বলেন, আইন প্রয়োগে কোনো ধরনের শিথিলতা থাকলে অপরাধীরা উৎসাহিত হবে। তাদের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে পুলিশকে আঘাত করলেও বড় কোনো পরিণতি হবে না। অথচ সাধারণ মানুষের জন্য আইন প্রয়োগকারী সংস্থার অন্যতম শেষ আশ্রয়স্থল পুলিশ। পুলিশের সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে দুর্বল ধারণা তৈরি হলে এর নেতিবাচক প্রভাব পুরো সমাজে পড়তে পারে।সভায় নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজীব। তিনি বলেন, নগরীর ভয়াবহ যানজট থেকে মানুষকে দ্রুত মুক্তি দিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রশাসন বা সংশ্লিষ্টরা যত ভালো কাজই করুক, দীর্ঘ যানজটের কারণে সেসব অর্জন অনেকটাই ম্লান হয়ে যায়। তাই যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।সড়ক ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। রাজীব বলেন, প্রশাসনের ওপর শুধু দায় চাপালে হবে না; এ কাজে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সও দায়িত্ব নিয়েছে। কয়েক মাস ধরে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হলেও এখনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না।তিনি বলেন, এআই ক্যামেরা নিয়ে নতুন করে আলোচনা না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত।পরিবেশ অধিদপ্তরের সেবা নিয়েও সভায় অভিযোগ করেন জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তার ভাষ্য, এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের পরিমাণ অনেক বেশি। সহজ কিছু কাজের ক্ষেত্রেও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং নির্ধারিত সময়ে যে সেবা পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে তা দ্রুত পাওয়া যাচ্ছে না।তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়েও কঠোর পদক্ষেপের দাবি জানান রাজীব। তিনি বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার একই লাইনে সংযোগ দেওয়ার ঘটনা ঘটছে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জোসেফের নেতৃত্বে অপশক্তি প্রতিহতের ঘোষণা মহানগর যুবদলনেতা শাহীন ঢালীর

জোসেফের নেতৃত্বে অপশক্তি প্রতিহতের ঘোষণা মহানগর যুবদলনেতা শাহীন ঢালীর

কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে যেকোনো অপশক্তি ও অস্থিতিশীলতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাহীন ঢালী। তিনি বলেছেন, বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা মোকাবিলায় তারা রাজপথে থাকবে।গত ৬ আগষ্ট বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন শাহীন ঢালী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং কথিত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।শাহীন ঢালী বলেন, কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তারা অতীতেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। ভবিষ্যতেও কোনো অপশক্তি দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জোসেফের নেতৃত্বেই তা প্রতিহত করা হবে।তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা দেশ পরিচালনা করবে। সরকারের মেয়াদ শেষে এনসিপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিলে জনগণের রায়কে তারা স্বাগত জানাবেন। কিন্তু তার আগেই কেউ ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবেন না।তোলারাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে শাহীন ঢালী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় আহত হয়েছেন। দেশের স্বার্থে তারা এখন সংযম দেখাচ্ছেন। তবে এই নীরবতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে ভুল হবে।শাহীন ঢালী আরও বলেন, নারায়ণগঞ্জের রাজপথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তারা অতীতেও মাঠে ছিলেন এবং প্রয়োজনে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে হামলা, সংঘাত কিংবা দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনই গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হওয়া উচিত।সমাবেশে বক্তারা তোলারাম কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল   ‎

আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ‎

নারায়ণগঞ্জের কৃতিসন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎রোববার (৯ আগস্ট) বিকেলে শহরের বিএনপি কার্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।‎‎নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীন, নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি রাজিব মন্ডল, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার এবং নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিকদলের সভাপতি সেলিম মাহমুদ।‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য কাণ্ডারি। নারায়ণগঞ্জের উন্নয়ন এবং দল পুনর্গঠনে তার অবদান চিরস্মরণীয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো সৎ, ত্যাগী ও আদর্শবান নেতার বড়ই প্রয়োজন ছিল।‎‎আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিংক খান, এইস এম হোসেন, নুর হানিফ, জাকির, আক্তার, সনেট, রাকিব হাসান রাজ, ফাহিম, সাব্বির, আব্দুল কাদির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


নারায়ণগঞ্জ পুলিশের গোপালগঞ্জের সদস্যদের তালিকা চাইলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ পুলিশের গোপালগঞ্জের সদস্যদের তালিকা চাইলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন এমপি মান্নাননারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কতজন রয়েছেন, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান।সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এমপি মান্নান বলেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা ‘গোপালী’ দিয়ে ভরে গিয়েছিল। তার দাবি, বর্তমানে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো জেলা এভাবে ভরে গেছে।তিনি বলেন, ‘আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।’আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের বাড়ির ঠিকানা ও নিজ জেলার তথ্যের তালিকা চেয়ে তিনি বলেন, ‘এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’সভায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, মেঘনা কিংবা অন্যান্য নদীপথ থেকে বালুবাহী ভলগেট নারায়ণগঞ্জে প্রবেশের আগেই চাঁদা আদায় শুরু হয়ে যায়। এমনকি মোবাইলের মাধ্যমেও চাঁদা দেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।এ চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জড়িত বলেও অভিযোগ করেন এমপি মান্নান।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 আড়াইহাজারে মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২

আড়াইহাজারে মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২

মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুকচালক ওয়ালি উল্লাহ (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করা হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওয়ালি উল্লাহ। এরপর তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে ৬ জুলাই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। একই দিনে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে নিহতের বাবা হারুন রশিদ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন রুট বিশ্লেষণের মাধ্যমে গত ২ আগস্ট সোনারগাঁ এলাকা থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিন (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করে পিবিআই।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে ওয়ালি উল্লাহর ব্যবহৃত একটি স্যামসাং মোবাইল ফোন ও বাংলালিংকের একটি সিম উদ্ধার করা হয়। পরদিন মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মিশুকটি।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনসহ চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র মিশুক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা বারদী অটোস্ট্যান্ড থেকে মিশুক ভাড়া নিয়ে আড়াইহাজারের সুলতানশাদী বাজারের দিকে যায়। ফেরার সময় গ্রুপদী গ্রামের নির্জন এলাকায় পৌঁছে চালক ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে তার মিশুক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে মিশুকটি ভবেরচর এলাকায় বিক্রি করে দেওয়া হয় বলে জানায় পিবিআই।পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। এ সময় শাহিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পিবিআই।পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে ও বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।রোববার (৯ আগস্ট) আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে সজিবকে এ দায়িত্ব দেওয়া হয়। নিয়োগের বিষয়টি অবগত করে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১, বিজিবি-৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায়ও তিনি এমপিকে সহায়তা করবেন।খাইরুল ইসলাম সজিব এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।গত ২১ জুন দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে সজিবকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছিলেন, চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় পরিবারের জিম্মায় সজিবকে ছেড়ে দেওয়া হয়। তবে এর আগেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে জেলা যুবদলের পদ থেকে বহিষ্কার করে।এরপর এবার নিজ বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন খাইরুল ইসলাম সজিব।এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামও তার ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরও ছিলেন।


রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

রূপগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মো. সাইফুল ইসলাম সমর (৪০), মো. ফয়সাল (২৪), মো. আব্দুল মালেক (৫০) ও মো. ইসতিয়াক আহমেদ (২৩)-কে দণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সাইফুল ইসলাম সমরকে এক বছরের কারাদণ্ড, মো. ফয়সালকে দুই মাসের কারাদণ্ড এবং মো. আব্দুল মালেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. ইসতিয়াক আহমেদকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।


বিএনপির অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

বিএনপির অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসার গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের অবাঞ্ছিত ঘোষণার বিষয়টি সামনে আসার পর নারায়ণগঞ্জে আসার আগ্রহ প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তবে ঠিক কবে তিনি নারায়ণগঞ্জে আসবেন, তা এখনো নিশ্চিত নয়।নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নাসির উদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জে আসবেন, তবে এখনই নয়।এদিকে এনসিপির একাধিক নেতাও নাসির উদ্দিন পাটোয়ারীর নারায়ণগঞ্জে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার সফরের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচি এখনো জানা যায়নি।


ফতুল্লায় মেধাবী প্রতিবন্ধী রাহাতকে মারধর ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, থানায় অভিযোগ

ফতুল্লায় মেধাবী প্রতিবন্ধী রাহাতকে মারধর ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, থানায় অভিযোগ

ফতুল্লায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মারধর, হুমকি এবং চলাচলের অটোট্রাইসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাহাত (২৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে মো. রিফাত, আনোয়ার উল্লাহ, হেবি বেগম, মো. এমদাদ উল্লাহ ও হোসেন আলী-কে বিবাদী করা হয়েছে। লিখিত অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে তাকে একটি অটোট্রাইসাইকেল দেওয়া হয়। দাপা ইদ্রাকপুর মৌজায় তার পিতার সম্পত্তিতে তিনি ও তার বাবা বসবাস করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিবাদীরা তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে তার বড় ভাইকে বাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা ও পায়তারা করে আসছেন। পাশাপাশি তার চলাচলের গাড়িটি ভাঙচুরেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়িতে বসবাস ও ঘর নির্মাণকে কেন্দ্র করে একপর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। অভিযোগকারী দাবি করেন, তাকে ও তার স্ত্রীকে ওই বাড়িতে বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগে সরকারি সহায়তায় পাওয়া টিন দিয়ে ঘর নির্মাণের সময় বাধা দেওয়ার এবং পরবর্তীতে নির্মাণসামগ্রী থেকে ৭ বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে তার চলাচলের অটোট্রাইসাইকেলের ওপর হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। অভিযোগকারী জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অটোট্রাইসাইকেলটি তার চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে পুলিশের তদন্ত বা আইনগত পদক্ষেপের সর্বশেষ অবস্থা এ প্রতিবেদনে নিশ্চিত করা সম্ভব হয়নি। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।


তোলারাম কলেজ সংঘর্ষে আহত ছাত্রশক্তি-ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দেখতে হাসপাতালে এমপি আমিন ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ

তোলারাম কলেজ সংঘর্ষে আহত ছাত্রশক্তি-ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দেখতে হাসপাতালে এমপি আমিন ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রশক্তি, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দও তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন এমপি আব্দুল্লাহ আল আমিন।


শহীদ জিয়া ও খালেদা জিয়া’কে নিয়ে পদ্য-আখ্যান, প্রকাশনা উৎসবে দিপু ভূঁইয়া

শহীদ জিয়া ও খালেদা জিয়া’কে নিয়ে পদ্য-আখ্যান, প্রকাশনা উৎসবে দিপু ভূঁইয়া

লেখক ও সাংবাদিক শারমিনার শুভার রচিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বাংলাদেশে প্রথম পদ্য-আখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া। এ সময় তিনি গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন এবং লেখক শারমিনার শুভাকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সংসদ সদস্য এস এম জিলানি, লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।প্রকাশনা উৎসবে বক্তারা গ্রন্থটির বিষয়বস্তু ও লেখকের সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করেন।


বন্দর থানায় নিজ অর্থায়নে দুই পুলিশ ভ্যান উপহার, চাবি তুলে দিলেন আশা

বন্দর থানায় নিজ অর্থায়নে দুই পুলিশ ভ্যান উপহার, চাবি তুলে দিলেন আশা

নারায়ণগঞ্জের বন্দর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।রোববার (৯ আগস্ট) গাড়ি দুটির চাবি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন এমপির রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।উপহার হিসেবে পাওয়া নতুন দুটি পুলিশ ভ্যান বন্দর থানার টহল কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নারায়ণগঞ্জ | ৯ আগস্ট ২০২৬


IBWF নারায়ণগঞ্জ মহানগর সভাপতিকে দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর

IBWF নারায়ণগঞ্জ মহানগর সভাপতিকে দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর

ব্যবসায়ী সংগঠন IBWF নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুস সত্তার আনসারীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তাকে দেখতে গেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।এ সময় তিনি আব্দুস সত্তার আনসারীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।


মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভা

মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভা

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম ও কিশোর অপরাধ দমনের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।নারায়ণগঞ্জ | ৯ আগস্ট ২০২৬


ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

বড় হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: যুক্ত হচ্ছে ফতুল্লা–বন্দর–কাঁচপুরের অংশ

বড় হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: যুক্ত হচ্ছে ফতুল্লা–বন্দর–কাঁচপুরের অংশ

গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি

গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতার

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতার

বিএনপি নেতা টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বিএনপি নেতা টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মাদক-ডাকাতি-ছিনতাই ঠেকাতে বন্দরে সমন্বিত অভিযানের নির্দেশ

মাদক-ডাকাতি-ছিনতাই ঠেকাতে বন্দরে সমন্বিত অভিযানের নির্দেশ

ফতুল্লার শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

ফতুল্লার শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

দীর্ঘ ১৫ বছর পর সিএনজিচালক হত্যা মামলার রায়, আজমেরী ওসমানের সহযোগীর ফাঁসি

দীর্ঘ ১৫ বছর পর সিএনজিচালক হত্যা মামলার রায়, আজমেরী ওসমানের সহযোগীর ফাঁসি

বক্তাবলীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাখতে মোকাবেলায় প্রস্তুত বিএনপির শীর্ষ তিন নেতা

বক্তাবলীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত রাখতে মোকাবেলায় প্রস্তুত বিএনপির শীর্ষ তিন নেতা

সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে এমপি মান্নানের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে এমপি মান্নানের সৌজন্য সাক্ষাৎ