বি পি নিউজ ২৪

বিএনপি নেতা টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। ওই ভুয়া আইডি বা পেজ থেকে বিভিন্ন বিভ্রান্তিকর, আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর সহধর্মিণী।

প্রেস রিলিজে জানানো হয়, টিপুর নিজস্ব ফেসবুক আইডি বর্তমানে তিন দিনের জন্য সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেটেড রয়েছে। এই সুযোগে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে প্রায় ১৫ হাজার ফলোয়ার থাকা একটি ভুয়া ফেসবুক আইডি/পেজ পরিচালনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ভুয়া আইডি বা পেজটি থেকে বিভিন্ন ধরনের বক্তব্য ও পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট, বক্তব্য কিংবা কার্যক্রমের সঙ্গে অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে তাঁর সহধর্মিণীর পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, পরিচিতজন ও অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া আইডি বা পেজের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়া এবং সেসব পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ভুয়া আইডি বা পেজটি সম্ভব হলে ফেসবুকে রিপোর্ট করার পাশাপাশি পরিচিতদেরও সতর্ক করতে বলা হয়েছে। কোনো আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট চোখে পড়লে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, টিপুর প্রকৃত ফেসবুক আইডি পুনরায় সক্রিয় হলে সেখান থেকেই তাঁর বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপি নেতা টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। ওই ভুয়া আইডি বা পেজ থেকে বিভিন্ন বিভ্রান্তিকর, আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর সহধর্মিণী।

প্রেস রিলিজে জানানো হয়, টিপুর নিজস্ব ফেসবুক আইডি বর্তমানে তিন দিনের জন্য সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেটেড রয়েছে। এই সুযোগে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে প্রায় ১৫ হাজার ফলোয়ার থাকা একটি ভুয়া ফেসবুক আইডি/পেজ পরিচালনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ভুয়া আইডি বা পেজটি থেকে বিভিন্ন ধরনের বক্তব্য ও পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট, বক্তব্য কিংবা কার্যক্রমের সঙ্গে অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে তাঁর সহধর্মিণীর পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, পরিচিতজন ও অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া আইডি বা পেজের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়া এবং সেসব পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ভুয়া আইডি বা পেজটি সম্ভব হলে ফেসবুকে রিপোর্ট করার পাশাপাশি পরিচিতদেরও সতর্ক করতে বলা হয়েছে। কোনো আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট চোখে পড়লে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, টিপুর প্রকৃত ফেসবুক আইডি পুনরায় সক্রিয় হলে সেখান থেকেই তাঁর বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ