নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো নানা সমস্যা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি এসব অপরাধ দমনে পুলিশের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেন সাংবাদিকরা।
মতবিনিময়কালে ওসি আব্দুল বারিক বলেন, সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর।"
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনগণের সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "যেকোনো অপরাধের সুনির্দিষ্ট তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানান। তথ্য যাচাই করে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন নতুন এই ওসি।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন