বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইউনিট কার্যালয়ে আয়োজিত এ সভায় নতুন কমিটির সদস্যদের পরিচিতির পাশাপাশি ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। শিগগিরই সহকারী নির্বাচন কমিশনার নিয়োগের পর নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ ইউনিটের যুব কমিটির সদস্যরা মানবসেবায় তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। দুর্যোগ মোকাবিলা ও আর্তমানবতার সেবায় স্বেচ্ছাসেবীদের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

সভায় এডহক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এডহক কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. শহিদুর রহমান (জেনারেল বোর্ড মেম্বার, বিডিআরসিএস), প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন, সোহেল আক্তার সোহান, ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী রীমা এবং যুব প্রধান সানজিদা আক্তার মিতু।

সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত নির্বাচনের মাধ্যমে ইউনিটের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের প্রস্তুতিও এগিয়ে নেওয়ার কথা জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ