বি পি নিউজ ২৪

শুধু পুলিশের পক্ষে যানজট নিরসন সম্ভব নয়: এসপি হাবিবুর রহমান

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শুধু পুলিশের পক্ষে যানজট নিরসন সম্ভব নয়: এসপি হাবিবুর রহমান

শুধু পুলিশের পক্ষে যানজট নিরসন সম্ভব নয়: এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এককভাবে পুলিশের উদ্যোগ যথেষ্ট নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও পরিবহন খাতের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাষাঢ়া এলাকায় যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশ সুপার।

হাবিবুর রহমান বলেন, শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জে প্রতিদিন স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। একই কারণে শহরে যানবাহনের চাপও অনেক বেশি। এ বাস্তবতায় শুধু পুলিশি তৎপরতার মাধ্যমে যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যানজট নিরসনে পুলিশ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও এ উদ্যোগে সম্পৃক্ত করা প্রয়োজন।

পুলিশ সুপার জানান, যানজট পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর গত ছয় দিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার শহরে যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকায় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে পুলিশ মাঠে নেমেছে বলে উল্লেখ করেন এসপি হাবিবুর রহমান। তিনি বলেন, সপ্তাহের এ দিনে শহর থেকে বিভিন্ন গন্তব্যে মানুষের যাতায়াত বাড়ার পাশাপাশি বাইরের বিভিন্ন এলাকা থেকেও বিপুল যানবাহন শহরে প্রবেশ করে।

যানজট নিয়ন্ত্রণে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মাঠপর্যায়ে থেকে আইন ও নিয়ম অনুসরণ করে যান চলাচল কতটা স্বাভাবিক রাখা যায়, তা পর্যবেক্ষণ করছেন।

পুলিশ সুপার আরও জানান, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর পুলিশ কর্মকর্তারা পুনরায় বৈঠকে বসবেন। পরে সংশ্লিষ্ট সব সংস্থা ও পক্ষের সঙ্গে আলোচনা করে যানজট নিরসনে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শুধু পুলিশের পক্ষে যানজট নিরসন সম্ভব নয়: এসপি হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ