ফতুল্লায় ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধ, জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে বিরোধের জেরে এক জামায়াত নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকার ভাবির বাজারে নিজের ডিমের দোকানে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেলোয়ার হোসেন। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন (৩১) প্রয়াত আব্দুর রবের ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
দেলোয়ারের অভিযোগ, গত সোমবার পাগলা নাককাটা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ওই অর্থের একটি অংশ কৌশলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। তিনি ও স্থানীয় কয়েকজন এতে বাধা দেওয়ায় তাঁদের ওপর ক্ষুব্ধ হন তাঁরা।
অভিযোগে দেলোয়ার জানান, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে অভিযুক্তরা তাঁর দোকানে গিয়ে হামলা চালান। এ সময় সাকিব কাঠের ডাসা দিয়ে তাঁর কপালে আঘাত করেন এবং রাসেল বাম চোখে ঘুষি মারেন বলে দাবি করেন তিনি। অন্যরা তাঁকে মাটিতে ফেলে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলেও অভিযোগ তাঁর।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আমিনুল ইসলাম কাজল (৪৫), রাসেল (২৮), সাকিব (২৭), দুলালের ছেলে আল-আমিন (২৫) ও নুরু (২৭)-এর নাম উল্লেখ করেছেন দেলোয়ার। তাঁরা সবাই পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা।
দেলোয়ারের ভাষ্য, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে হত্যার পর গুম করার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ জমা দেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন