বি পি নিউজ ২৪

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় পারভীন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাইয়ের মেয়ে আট বছর বয়সী ছোঁয়া গুরুতর আহত হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনে পূর্ব কেওডালা মুসলিমপাড়া এলাকায় রহমান স্পোর্টস বিল্ডিংয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পারভীন ওই এলাকার মুনসুর আলীর মেয়ে। আহত ছোঁয়া একই এলাকার মো. রুবেলের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লা-গ-১১-০২৩৯ নম্বরের একটি প্রাইভেটকার তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়িচালক মো. মেহেদী হাসান পলাশ (৩১) নিজ উদ্যোগে তাঁদের উদ্ধার করে স্থানীয় আল বারাকাহ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। আহত ছোঁয়ার চিকিৎসা সেখানে চলছে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, দুর্ঘটনার পর চালক নিজেই আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ তাঁকে আটক করে এবং দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ