বি পি নিউজ ২৪

বক্তাবলীতে পুলিশের অভিযানে ৮২ ইয়াবাসহ সাব্বির গ্রেপ্তার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলীতে পুলিশের অভিযানে ৮২ ইয়াবাসহ সাব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৮২টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার বক্তাবলী সামছুলের মোড় এলাকায় মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার দাস ও এএসআই হামিদ খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সামছুলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন সাব্বির হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়।

পরে তার কাছ থেকে ৮২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার যুবককে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ফতুল্লার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে পুলিশের অভিযানে ৮২ ইয়াবাসহ সাব্বির গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৮২টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার বক্তাবলী সামছুলের মোড় এলাকায় মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার দাস ও এএসআই হামিদ খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সামছুলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন সাব্বির হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়।

পরে তার কাছ থেকে ৮২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার যুবককে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ফতুল্লার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ