বি পি নিউজ ২৪

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং করে রাখা দুটি স্টাফ বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন বাসের মালিক শাহাদাত হোসেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হাসান লিটন, যুবলীগ কর্মী মো. রুবেল, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাজী সাঈদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন সবুজ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর গাজী, ফতুল্লা থানা যুবলীগের প্রচার ও প্রকাশ সম্পাদক মো. নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম ওরফে ডিস সালাম এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইদুর রহমান শ্রাবণ।

এছাড়া ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপু, দপ্তর সম্পাদক ইদ্রিস, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, যুবলীগ কর্মী রফেদ আলী, মামুন, সবুজ ও সুমনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে আরও যাদের নাম রয়েছে তারা হলেন—এনামুল, মঞ্জুরুল হক সাথী, মেহেবুব হক টগর, সোহেল, রবিউল ইসলাম রাসেল, মো. অহিদ, আরাফাত খান, ইমরান পাপ্পু, আশরাফ, আমির ওরফে মুরগি আমির, অনিল, মনির মেম্বার, জাকির মেম্বার, আজমত আলী, নাহিদ হাসান সবুজ, মীর হোসেন মীরু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম শামীম, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন শুভ এবং নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল পরিষদের সাংগঠনিক সম্পাদক সজল বিন ইবু।

মামলার এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকার নাদিয়া প্লাজার সামনে সড়কে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকার একমি বিল্ডিংয়ের পাশে সুরুজের গ্যারেজের সামনে রাখা আরেকটি বাসে ভোর সাড়ে ৬টার দিকে আগুন দেওয়ার অভিযোগ করা হয়।

মামলার বাদী শাহাদাত হোসাইন (৩১) ফতুল্লার সন্তাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। নিজের মালিকানাধীন স্টাফ বাস চালিয়ে পঞ্চবটি থেকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী রোডে যাত্রী পরিবহনের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন। তার বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট-ব-১১-০০১২।

এজাহারে বলা হয়, প্রতিদিনের মতো ২০ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসটির চালক মো. ইউসুফ সেটি শিবু মার্কেটের নাদিয়া প্লাজার সামনে সড়কে রেখে দরজায় তালা দিয়ে বাসায় চলে যান। রাত আনুমানিক ২টার দিকে পাশের একটি জুট গোডাউনের দারোয়ান মো. হাসান ফোন করে শাহাদাতকে বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহাদাত দেখতে পান, তার পৌঁছানোর আগেই বাসের চালক ও পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এজাহারে দাবি করা হয়েছে, আগুনে বাসের সবগুলো সিট এবং ভেতরে থাকা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

অন্যদিকে, একই রাতে মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকারের মালিকানাধীন ‘আনন্দ বাস’ও শিবু মার্কেটের একমি বিল্ডিংয়ের পাশে সুরুজের গ্যারেজের সামনে পার্কিং করে রাখা ছিল। ঢাকা মেট্রো-ব-১১-৪০৩৯ নম্বরের ওই বাসটিতে ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে অগ্নিসংযোগ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে বাসটির তিনটি সিট পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দুটি বাস আলামতসহ জব্দ করে। পরে বাস দুটি যথাক্রমে বাদী শাহাদাত হোসাইন ও মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকারের জিম্মায় দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বাদীর অভিযোগ, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, মামলায় নাম উল্লেখ করা ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের একটি দল ঘটনাস্থলে এসেছিল। এজাহারে তাদের নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য ছিল। তারা পার্কিং করে রাখা বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় এবং পরে ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ দুটি বাস জব্দ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ