বি পি নিউজ ২৪

ফতুল্লায় আন্দোলনকেন্দ্রিক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় আন্দোলনকেন্দ্রিক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবির (৪৫)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চারটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চারটি মামলায় এজাহারে নাম রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এদিকে মঙ্গলবার একই দিনে পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাক (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলায় ইসহাকও এজাহারনামীয় আসামি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আন্দোলনকেন্দ্রিক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবির (৪৫)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চারটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চারটি মামলায় এজাহারে নাম রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এদিকে মঙ্গলবার একই দিনে পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাক (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলায় ইসহাকও এজাহারনামীয় আসামি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ