বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ গ্রহণের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা গোলাম মোস্তফা রাসেল ২০২৫ সালের ৩১ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির বিষয়ে হোয়াটসঅ্যাপ, ডাক ও ই-মেইলের মাধ্যমে একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং কর্মস্থলেও যোগদান করেননি।

এ ঘটনায় পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০২৫/২০২৫ দায়ের করা হয়। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের পর বিষয়টি সরকারি কর্ম কমিশনের পরামর্শের জন্য পাঠানো হয়। পিএসসির পরামর্শ গ্রহণের পর রাষ্ট্রপতি গোলাম মোস্তফা রাসেলকে সরকারি চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ থেকে তার চাকরি থেকে বরখাস্ত কার্যকর হবে।

এর আগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ২০২৫ সালের জুনে গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে গোলাম মোস্তফা রাসেলের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ