মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সমাজসেবামূলক সংগঠন ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান। এ সময় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বহুমুখী মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে শিক্ষা ও মেধা বিকাশের সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এর পাশাপাশি নিরাপদ পানি নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং যুব ও ক্রীড়া উন্নয়নেও কাজ করবে ফাউন্ডেশনটি।
প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুর্যোগকালীন জরুরি সহায়তা কার্যক্রমও পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রয়োজনের সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ফাউন্ডেশনটির উদ্যোক্তারা জানান, মানুষের জীবনমানের উন্নয়ন এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করাই তাদের মূল লক্ষ্য। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, সহমর্মী ও মানবিক সমাজ নির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন