বি পি নিউজ ২৪

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতি মামলার এক আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত বন্দরসহ দেশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামি সবুজ হোসেন (২৬), বিভিন্ন মামলার আসামি ইউসুফ আলী (২৮), পারভেজ (২০), হিমন (২৯) ও সাইদুল ইসলাম ওরফে মঞ্জু (৩৯) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসান (৩১) রয়েছেন। অপর তিনজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনও অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী বাজার এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে বন্দর থানার ধামগড় এলাকা থেকে আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামি সবুজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে বন্দর রেললাইন এলাকা থেকে পারভেজকে এবং রাত ১টা ১০ মিনিটে নবীগঞ্জ এলাকা থেকে হিমনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর দুপুরে র‍্যাবের সহযোগিতায় পটুয়াখালী সদর থানা এলাকা থেকে সাইদুল ইসলাম ওরফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার এসব ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বন্দর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ