পর্যাপ্ত পরিবহন সুবিধা না থাকায় নিয়মিত যাতায়াতে দুর্ভোগের মুখে পড়ছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় নির্ধারিত সময়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের। এর মধ্যে একটি বাস ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সমস্যার দ্রুত সমাধান চেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
আবেদনে শিক্ষার্থীরা জানান, কলেজে নারায়ণগঞ্জসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়মিত বাসে যাতায়াত করেন। কিন্তু শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় প্রতিদিনই পরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। অনেক সময় পর্যাপ্ত আসন না পেয়ে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এতে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসটি দ্রুত মেরামতের পাশাপাশি পরিবহনব্যবস্থার অন্যান্য সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা ও যাতায়াতের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়।
তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পূজার ছুটির মধ্যেই ঝুঁকিপূর্ণ বাসটির প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করা হবে।
তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু একটি বাস মেরামত করলেই দীর্ঘদিনের পরিবহন সংকট পুরোপুরি দূর হবে না। বিপুলসংখ্যক শিক্ষার্থীর নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন