বি পি নিউজ ২৪

প্রতিবন্ধী অটোরিকশাচালকের পাশে সদর উপজেলা প্রশাসন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিবন্ধী অটোরিকশাচালকের পাশে সদর উপজেলা প্রশাসন

অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে কয়েকদিন ধরে বন্ধ ছিল জীবিকার একমাত্র অবলম্বন। ফলে পরিবার নিয়ে কঠিন সময় পার করছিলেন শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালক আল আমিন। তার এই দুর্দশার কথা জানতে পেরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ অর্থ দিয়ে নতুন ব্যাটারি কিনে অটোরিকশাটি আবার চালু করতে পারবেন আল আমিন।

জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অটোরিকশা চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করেন আল আমিন। কয়েকদিন আগে তার অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে গেলে গাড়িটি চালানো বন্ধ হয়ে যায়। এটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। ফলে উপার্জন বন্ধ হয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে আল আমিনকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। সহায়তা প্রদানকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের অংশ। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আল আমিন পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, যা প্রশংসনীয়।

তিনি বলেন, আল আমিনের পরিশ্রমকে সম্মান জানানো এবং তার পরিবার যাতে জীবিকার সংকটে না পড়ে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা দেওয়া হয়েছে। কেউ যেন জীবিকার অভাবে পিছিয়ে না পড়েন, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত আল আমিন বলেন, কয়েকদিন ধরে অটোরিকশা চালাতে না পেরে তিনি খুব কষ্টে ছিলেন। পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। ইউএনও তার পাশে দাঁড়ানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আল আমিন জানান, পাওয়া অর্থ দিয়ে অটোরিকশার নতুন ব্যাটারি কিনে আবার কাজে ফিরতে পারবেন। এতে তার পরিবারের উপার্জনের পথও পুনরায় সচল হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী অটোরিকশাচালকের পাশে সদর উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ