বি পি নিউজ ২৪

এনায়েতনগর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠন নিয়ে মতবিনিময়

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনায়েতনগর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠন নিয়ে মতবিনিময়

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এনায়েতনগর ইউনিয়ন কমিটি গঠনকে সামনে রেখে আয়োজিত এ আলোচনায় স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাইদ জুনায়েদ এবং মুখ্য সংগঠক আমিন আল রাজীব।

আলোচনায় এনায়েতনগর ইউনিয়নের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ইউনিয়ন পর্যায়ে একটি কার্যকর কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এনায়েতনগর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠন নিয়ে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এনায়েতনগর ইউনিয়ন কমিটি গঠনকে সামনে রেখে আয়োজিত এ আলোচনায় স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব সাইদ জুনায়েদ এবং মুখ্য সংগঠক আমিন আল রাজীব।

আলোচনায় এনায়েতনগর ইউনিয়নের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ইউনিয়ন পর্যায়ে একটি কার্যকর কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ