মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং এসব সমস্যা মোকাবিলায় স্থানীয়দের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের গোগনগরে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আবদুল জব্বার।
আয়োজকরা জানান, গোগনগর এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জনসভায় আবদুল জব্বারসহ উপস্থিত বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আয়োজকদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন