বি পি নিউজ ২৪

ডেঙ্গু আক্রান্ত ইউসুফ খান টিপুকে দেখতে গেলেন রাহুল আরফিন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপুকে দেখতে গেছেন নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফিন।

বৃহস্পতিবার তিনি ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় রাহুল আরফিন অসুস্থ ইউসুফ খান টিপুর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তিনি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে অসুস্থ একজন রাজনৈতিক নেতার খোঁজ নিতে রাহুল আরফিনের এই সাক্ষাৎকে সৌহার্দ্য ও পারস্পরিক মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত ইউসুফ খান টিপুকে দেখতে গেলেন রাহুল আরফিন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপুকে দেখতে গেছেন নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফিন।

বৃহস্পতিবার তিনি ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় রাহুল আরফিন অসুস্থ ইউসুফ খান টিপুর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তিনি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে অসুস্থ একজন রাজনৈতিক নেতার খোঁজ নিতে রাহুল আরফিনের এই সাক্ষাৎকে সৌহার্দ্য ও পারস্পরিক মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ