বি পি নিউজ ২৪

সাহারা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাহারা ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা নগর পাঠাগার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারা ফাউন্ডেশনের মহাপরিচালক শফিকুল ইসলাম দেলোয়ার।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারা ফাউন্ডেশনের উপদেষ্টা ওসমান গনি মোশাররফ, কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, হাটখোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের লেকচারার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারা ফাউন্ডেশনের উপ-মহাপরিচালক আফরোজা সুলতানা রোজা। উদ্বোধন করেন নারী শিক্ষার অগ্রদূত বাবুল কৃষ্ণ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৪ ক্লাস রুমের পরিচালক ও সাংবাদিক মামুন খান।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ গঠনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সাহারা ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাহারা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ