বি পি নিউজ ২৪

ফতুল্লায় বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ফতুল্লায় বন্ধ কারখানা খোলা ও ৪৩ শ্রমিকের বরখাস্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, ৪৩ শ্রমিকের সাময়িক বরখাস্ত বাতিল এবং শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ করেছেন ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

রোববার (৪ অক্টোবর) সকালে গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে মিছিল নিয়ে চাষাঢ়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা। সেখানে বিক্ষোভ সমাবেশে নিজেদের বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরেন শ্রমিকরা।

সমাবেশে শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটিতে শ্রম আইন অনুযায়ী ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকদের হঠাৎ চাকরিচ্যুত করার অভিযোগও করেন তারা।

শ্রমিকদের ভাষ্য, জরুরি প্রয়োজনে কোনো শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তার তিন দিনের হাজিরা কেটে নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বিরোধ তৈরি হয়।

শ্রমিক নেতারা জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে শ্রম আইনের ১৩(১) ধারা উল্লেখ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরদিন সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দেখতে পান।

কারখানা বন্ধের পর শ্রমিকরা সমস্যা সমাধানের দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সোমবার ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়।

তবে এর মধ্যেই রোববার সকালে কারখানার ফটকে ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিশ টানানো হয়েছে বলে দাবি করেন শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুনরায় বিক্ষোভ কর্মসূচিতে নামেন।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি গাজী নূরে আলম। এছাড়া ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক মিলন, নূর নবী, সজিব, সাবিনা ও তানিয়াসহ অন্য শ্রমিকরাও বক্তব্য দেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টার পর শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং সেখানে বিক্ষোভ করেন। পরে বিকেএমইএ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের মধ্যে আলোচনা হয়।

আলোচনার পর সোমবার বিকেল ৩টায় ত্রিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। বৈঠকের মাধ্যমে বিরোধের সমাধানের আশ্বাস পাওয়ার পর রোববারের কর্মসূচি শেষ করে ফিরে যান আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলেন, বৈঠকে কারখানা পুনরায় চালু, ৪৩ শ্রমিকের সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় সন্তোষজনক সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ