বি পি নিউজ ২৪

ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখায় নতুন নেতৃত্ব

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখায় নতুন নেতৃত্ব

ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখায় নতুন নেতৃত্ব

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২৭ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখায় নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের পাশাপাশি মনোনয়নের মাধ্যমে দুই শাখার সাংগঠনিক পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ শাহনেওয়াজ মহানগর শাখার সভাপতি নির্বাচিত হন। একই সময়ে আনাস আহমদকে জেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

নতুন নেতৃত্ব নির্বাচনের এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। তার উপস্থিতিতেই শাখা পুনর্গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি হিসেবে কামরুল হাসান মিরাজ এবং জেলা শাখার সেক্রেটারি হিসেবে মুহাম্মদ ফজলে রাব্বিকে মনোনীত করা হয়েছে।

পরে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। জেলা শাখার সভাপতি আনাস আহমদ অধিবেশন পরিচালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, প্রভাষক মাইদুল ইসলাম, রিফাত আহমদ সাজিদ ও মুফতি তৌফিক বিন হারিছ।

নতুন নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখায় নতুন নেতৃত্ব

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ