বি পি নিউজ ২৪

রামনগরে অপরাধ নিয়ন্ত্রণে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামনগরে অপরাধ নিয়ন্ত্রণে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা

রামনগরে অপরাধ নিয়ন্ত্রণে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় যুবকদের উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পরিবর্তন কালচার ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরাগুলো স্থাপন করা হয়। এর মাধ্যমে ওই সড়ক ও আশপাশের এলাকার চলাচল ও বিভিন্ন কার্যক্রম নজরদারির আওতায় আসবে।

সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসি জামাল উদ্দিন বলেন, কোনো এলাকায় সিসি ক্যামেরা থাকলে অপরাধ সংঘটনের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রে পুলিশের জন্য তা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। রামনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ক্যামেরার আওতায় আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাজ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।

স্থানীয় বাসিন্দারা জানান, ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে। বিশেষ করে চুরি, ছিনতাই কিংবা অন্য কোনো অপরাধের ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ থেকে জড়িতদের শনাক্ত করা সহজ হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিক উদ্যোগে এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পড়বে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রামনগরে অপরাধ নিয়ন্ত্রণে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ