বি পি নিউজ ২৪

নিজ আঙিনা পরিষ্কার রাখলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: সাখাওয়াত

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিজ আঙিনা পরিষ্কার রাখলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: সাখাওয়াত

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে এম এ স্বপন ইসলামিক মডেল স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন জায়গা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ আঙিনা ও আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নিজ আঙিনা পরিষ্কার রাখলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে এম এ স্বপন ইসলামিক মডেল স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন জায়গা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ আঙিনা ও আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ