নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে অপ্রাপ্তবয়স্ক দুইজনকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অপর ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় অবস্থিত ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিমরাইলের চারতলা ভবনটিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। ভবনটি এর আগে ‘সাজেদা হাসপাতাল’ নামে পরিচিত ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে দুই নারী, ১৩ পুরুষ এবং ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।
অভিযানের পর আটক ব্যক্তিদের পরিচয় ও বয়স যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে কিশোরী ও কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, আটক দুই নারী ও ১৩ পুরুষসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন