নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সজীব। এ কারণে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে গত ৩ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বুধবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের ওজন বেশি ছিল। পাশাপাশি তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান তিনি।
সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন