বি পি নিউজ ২৪

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো: এমপি মান্নান

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো: এমপি মান্নান

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সোনারগাঁয়ের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার এবং পূজার সময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বিএনপি অতীতেও তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের নিজের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে তিনি এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো—‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজে বৈষম্যের সুযোগ নেই। সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সভাপতিত্ব করেন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজায় মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মণ্ডপ কমিটিগুলোকে পারস্পরিক যোগাযোগ বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।

সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এবং উপজেলার ৩৮টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো: এমপি মান্নান

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ