বি পি নিউজ ২৪

সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: শ্রমমন্ত্রী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: শ্রমমন্ত্রী

ভিসা প্রতারণায় ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল, অনলাইনে আসছে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বন্ধ এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে অনলাইন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ঘটনার পর থেকে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সমস্যায় পড়লে তাঁদের বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিদেশে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫২টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কিছু ট্রাভেল এজেন্সিও বিদেশে শ্রমিক পাঠানোর কাজে যুক্ত হচ্ছে, যদিও এ দায়িত্ব তাদের নয়। এ ধরনের অনিয়ম বন্ধ করে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি ধাপ অনলাইন পদ্ধতির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

এর আগে তিনি বন্দরের শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: শ্রমমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ