বিভিন্ন খেলায় নিজেদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে শেষ হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বন্দর উপজেলার উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এবং নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
এবারের প্রতিযোগিতায় বন্দর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা শেষে সেরা হওয়া শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও শিবানী সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন