জামালপুরে ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে ওই তরুণী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃত তরুণীর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও কলেজের আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আইডি কার্ডের তথ্য অনুযায়ী, তার নাম তাহমিনা আক্তার। তিনি সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের বোটানি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার সময় তার পরনে বোরকা ছিল। মাথায় গুরুতর আঘাতের কারণে চেহারা দেখে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।
বর্তমানে মরদেহটি জামালপুর জিআরপি থানায় রাখা হয়েছে।
তাহমিনা আক্তারের পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর বা পরিচিত কেউ তার সন্ধান জানলে দ্রুত জামালপুর জিআরপি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন