বি পি নিউজ ২৪

বিশ্ব বসতি দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্ব বসতি দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব বসতি দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পরিকল্পিত নগরায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নগরায়নের ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন, নিরাপদ আবাসন এবং টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান নগরায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিকদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন, উন্নত যোগাযোগব্যবস্থা এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পরিকল্পিতভাবে নগর উন্নয়ন করা গেলে নাগরিক জীবনের মানোন্নয়নের পাশাপাশি একটি টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

বিশ্ব বসতি দিবসের এবারের আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জকে আরও আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে নারায়ণগঞ্জের নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ