নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এবং গোপালদী ও আড়াইহাজার পৌরসভা শাখায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদি এসব কমিটিতে আংশিক নেতৃত্ব নির্ধারণ করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি পৃথকভাবে এসব কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটি অনুযায়ী, গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটিতে মিজানুর রহমান মিশুকে সভাপতি এবং আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে প্রাথমিকভাবে দুইজনকে রাখা হয়েছে।
আড়াইহাজার পৌরসভা শাখায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জন্য এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তিনটি কমিটিকেই আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন